ঢালারচর বাসীর বাসনা, পূরণ হবে মনের আশা- 
আগামী ২৬-০১-২০২০ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঢালারচর রেলওয়ে উদ্বোধন করবেন। পাবনা জেলার অনেক দিনের দাবী ছিল আজ তা পূরণ হতে চলেছে। এটা ব্রিটিশ আমলে এই স্থান দিয়ে ট্রেন চলাচলের কথা থাকলেও অনেক দীর্ঘদিনের পর তা আজ পূরণ হতে চলেছে। এর আগে মাননীয় রেল মন্ত্রী ও পাবনা জেলার বেড়া উপজেলা সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির -২ আসনে এখানে পরিদর্শন করে গেছেন এবং তারা ঢালারচর উদ্বোধন উনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন পাবনা জেলার ডিসি মহোদয় এবং বেড়া উপজেলার মেয়র ও উপজেলা চেয়ারম্যান। এছাড়াও রুপপুর ইউনিয়ন পরিষদ ও মাশুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত থাকবেন। এছাড়াও স্থানীয় জনগন উপস্থিত থাকবেন। এলাকার সবাইকে আগামীকালের ট্রেন উদ্বোধন করার সময় উপস্থিত হওয়ার জন্য আহবান করা হচ্ছে।
