ঢালারচরে এক চরমপন্থি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

শেয়ার করুন:

dd

পাবনার ঢালারচরে এক চরমপন্থি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার বিকেলে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেন। নিহত কোবাদ আলী শিকদার জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার কাকশিমুল গ্রামের মোজা শিকদারের ছেলে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা  জানান, রবিবার সকালে কে বা কারা তার নিজ বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে যায়। তারপর দুপুরের দিকে ঢালারচরের পদ্মা নদীর পাড়ের একটি বাবলা বাগানে স্থানীয়রা তার ক্ষত বিক্ষত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।

তবে ওসি আরো বলেন, পাবনার আলোচিত চরাঞ্চল খ্যাত ঢালারচরে মূলত নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের সদস্যদের অবাধ বিচরণ। সেখানে পুলিশের পক্ষে নিয়ন্ত্রন করা কঠিন। কেননা ২০১০ সালের ২১ জুলাই চরমপন্থিদের ব্রাশফায়ারে এক পুলিশ কর্মকর্তাসহ ৩ পুলিশ সদস্য নিহত হয়। এর আগে ১৯৯৬ সালেও সন্ত্রাসীদের গুলিতে এসআই হেদায়েত নিহত হয়।

তবে নিহত কোবাদ শিকদার চরমপন্থি সংগঠন বাহিনীর অন্যতম নেতা ছিল। তার বিরুদ্ধে পাবনার আমিনপুর, রাজবাড়ি জেলার পাংশা ও সুজানগর থানায় বেশ কয়েকটি হত্যা চাদাবাজীসহ বিভিন্ন মামলা রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিল বলেও জানান তিনি। চরমপন্থি সংগঠনগুলোর অভ্যন্তরীন কোন্দলের কারনেও এই হত্যকান্ড সংঘটিত হতে পারে বলে ধারনা করছেন এই পুলিশ কর্মকর্তা।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *