আঃ খালেক পিভিএম,পাবনা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নবনিযুক্ত সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ এর সাথে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকার সদর দপ্তরের অপস কনফারেন্স রুমে ১০ এপ্রিল এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।নবনিযুক্ত সচিব মোঃ মোস্তাফিজুর রহমান সদর দপ্তরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগতম জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি এএফডব্লিউসি পিএসসি পিএইচডি।মতবিনিময় সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক অপারেশন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাস,ঐতিহ্য,কর্মকান্ড,চলমান ইস্যু,আর্থ-সামাজিক কর্মকান্ড,আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা সম্পর্কে ব্রিফিং প্রদান করেন।মতবিনিময় শেষে নবনিযুক্ত সচিব আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জননিরাপত্তা ও নানা আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।তিনি সকল কর্মকতাদের স্কিল বেইজড প্রশিক্ষণ প্রদান ও বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে যুগোপযোগী করে গড়ে তোলা ও উদ্ভাবনী ধারণা বাস্তবায়নেরও আহবান জানান।এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অনু বিভাগ প্রধান,অতিরিক্ত সচিবগন, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিঃ জেঃ খোন্দকার ফরিদ হাসান,উপ-মহাপরিচালকগন ও বাহিনীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
