ঢাকায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

শেয়ার করুন:

আঃ খালেক খান পিভিএম।।

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকার খিলগাঁও সংগঠনের সদর দপ্তরের অডিটোরিয়ামে ১৯ মার্চ অনুষ্ঠিত হয়।আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক জেড এম হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্যাংক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের  চেয়ারম্যান মেজর জেনারেল  একেএম আমিনুল ইসলাম এনডিসিএএফডব্লিউসি,পিএসসি, পিএইচডি।বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোসাদ্দেক উল আলম ও উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম।সম্মলনে সারা দেশের সকল আঞ্চলিক কর্মকর্তাগন উপস্থিত থেকে তাদের নিজ নিজ অঞ্চলের ব্যাংকের সামগ্রিক কর্মকান্ড উপস্থাপনের পাশাপাশি প্রত্যেক আঞ্চলিক কর্মকর্তাগণ সংশ্লিষ্ট আঞ্চলিক শাখার ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ অর্থ বছরের আর্থিক হিসাবের বিবরণী উপস্থাপন করেন।সম্মেলনে ব্যাংকের বিভিন্ন দিক নির্দেশনার উপর আলোচনা পর্যালোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।সম্মেলনে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৮ জন আঞ্চলিক কর্মকর্তা,প্রধান কার্যালয়ের কর্মকর্তা ছাড়াও সংগঠনের সদর দপ্তরের কর্মকর্তা ও চেয়ারম্যানের পিএস অংশ নেয়।

শেয়ার করুন: