ঢাকাস্থ বৃহত্তর কাশীনাথপুর সোসাইটির ঈদ উপহার প্রদান

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক : ১৫ জুন শনিবার পাবনার কাশীনাথপুর ফুলবাগান মোড়ে ঢাকাস্থ বৃহত্তর কাশীনাথপুর সমিতির উদ্যোগে এলাকার দুস্থ ও স্বল্প আয়ের মানুষের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে ১২ পর্যন্ত সোসাইটির প্রায় অর্ধশতাধিক সদস্যের উপস্থিতিতে উপহার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের এমডি কাশীনাথপুরের কৃতি সন্তান মির্জা ইলিয়াস হোসেন, প্রকৌশলী মাজহারুল ইসলাম, বাসসের সিনিয়র স্টাফ রিপোর্টার খায়রুজ্জামান কামাল, কবি ও গীতিকার হুমায়ুন কবিরসহ আয়োজক কমিটির পক্ষে রোটারিয়ান ও ব্যাংকার শাহীদুল ইসলাম, রোটারিয়ান সেন্টু, আসাদুজ্জামান সুজন, বদিউজ্জামান তোতা, মাসুদ খান, উজ্জ্বল হোসাইন প্রমূখ। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহবায়ক শাহীদুল ইসলাম বলেন, ঢাকাস্থ কাশীনাথপুর সোসাইটি একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। এখানে আমরা নিজেরাই চাঁদা দিয়ে দুস্থ, গরীব ও অসহায় মানুষের সেবা দিয়ে থাকি। এটি একটি চলমান প্রক্রিয়া। 

শেয়ার করুন: