ঢাকার সাভারে আনসার ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন:

আঃ খালেক পিভিএম,পাবনা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাভার উপজেলা কর্তৃক আয়োজিত আনসার ভিডিপি সাভার উপকেলার বার্ষিক সমাবেশ ২৩/১১/২০২২ তারিখ অনুষ্ঠিত হয়।সাভার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংগঠন,সদস্য ও কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা জেলা কমান্ড্যান্ট মোঃ আলমগীর শিকদার। সমাবেশে সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম।আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা কৃষি কর্মকর্তা,সমাজসেবা কর্মকর্তা,আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যাবস্হাপক।
অন্যদের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন দলনেতা,দলনেত্রী,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২ শত জন সদস্য-সদস্যা অংশ নেয়। সমাবেশে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বেশ কয়েক জন সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন: