এ কে খান :
ঢাকার উত্তরা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১) কর্তৃক সামাজিক নানা অপরাধে জড়িত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুল লতিফ এর দিক-নির্দেশনা ও সহঅধিনায়ক পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন এর তত্ত্বাবধানে সাইবার এন্ড অপারেশনস ইউনিট হারানো মোবাইল উদ্ধার, ফেসবুক ফেক আইডি পুনরুদ্ধার, মোবাইল ব্যাংকিং প্রতারণাসহ অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সোমবার ২৭ জানুয়ারী উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ এর পুলিশ পরিদর্শক নিরস্ত্র এটিএম গোলাম রসুল, এসআই নিরস্ত্র মনিরুজ্জামান ও নায়েক/১৩২২ মোঃ ইমান ইসলামদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম সোমবার ২৭ জানুয়ায়ী ১০.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে একই তারিখে জিএমপির টঙ্গী পূর্ব থানাধীন ব্যাংকের মাঠ খাজারটেক এলাকার জনৈক জাহাঙ্গীর এর বসতবাড়ীর সামনে হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী সীমা ২৪ কে গ্রেফতার করে তার নিকট থেকে ৬০ ষাট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য আনুমানিক ১৮,০০০/= টাকা। এ ব্যাপারে জিএমপির টঙ্গী পূর্ব থানার একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৪৪, ২৭/০১/২৫ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) টেবিল ১০(ক)/৪১ রুজু হয়েছে। গ্রেফতারকৃত (১) সীমা (৩৮), পিতামৃত- ফজলু, মাতা- সখিনা, সাং- নেপা, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ, এপি সাং- কো-অপারেটিভ ব্যাংকের মাঠ (মিলনের বাড়ির ভাড়াটিয়া), থানা- টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর। পলাতক (২) আমেনা বেগম(৪২) স্বামী- জাহাঙ্গীর, সাং- কো-অপারেটিভ ব্যাংকের মাঠ (মিলনের বাড়ির ভাড়াটিয়া)
থানা- টঙ্গী পুর্ব, জিএমপি, গাজীপুর। উদ্ধারকৃত আলামত
(১) নেশাজাতীয় মাদকদ্রব্য ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান= ১৮,০০০/= টাকা। “সত্য উদঘাটনে বদ্ধপরিকর ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তথ্য দিয়ে সহায়তা করুন।”
