ঢাকার উত্তরায় এপিবিএন’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ঢাকার উত্তরায় এপিবিএন'র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
শেয়ার করুন:

ঢাকার উত্তরায় এপিবিএন’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
এ কে খান :
রাজধানী ঢাকার উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন-১ এর মার্চ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩১ মার্চ সকাল ১১টায় উত্তরা এপিবিএন-১ এর অধিনায়কের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এপিবিএন-১ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুল লতিফ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর গত ফেব্রুয়ারি ২০২৬ মাসে অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনার প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন সভার সঞ্চালক অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) রাজিব গাইন। সভায় অধিনায়ক মোঃ আব্দুল লতিফ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাদের উত্থাপিত সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মোবাইল ফোন চুরি ও চোরাচালান বিরোধী অভিযানে আরও সক্রিয় হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সভায় এপিবিএন-১ এর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। নিয়মিত এ ধরনের কল্যাণ সভার মাধ্যমে সদস্যদের সমস্যা চিহ্নিত ও সমাধান করায় বাহিনীর কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন: