এ কে খান :
উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, বর্তমান যুব সমাজের আলোক বর্তিকা, বগুড়ার অহংকার, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশে শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তির নায়ক, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বহু প্রতিভার অধিকারী, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসেন আরা বেগম অসুস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডাঃ মোঃ সারোয়ার বারী এর অসুস্থ মমতাময়ী মাকে দেখতে তার শয্যা পাশে যান। ঢাকার নিউরো সায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের ৯০৭ নম্বর কেবিনে অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম পরিবার কল্যাণ বিভাগের সচিবের মাতাকে ২৮ নভেম্বর দেখতে তাঁর শয্যা পাশে পৌঁছালে পরিবারের সদস্যরা ডক্টর হোসনে আরা বেগমকে শুভেচ্ছা জানান। এ সময় ডক্টর হোসনে আরা বেগম বলেন মাননীয় সচিব মহোদয়ের মাতা অত্যন্ত ধর্ম ভীরু ও সামাজিক সজ্জন মানুষ। তিনি অত্যন্ত পরোপকারী ও হিতৈষী ব্যক্তি। তিনি বলেন মাননীয় সচিব মহোদয় শিক্ষা জীবন থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী মানুষ হিসেবে খ্যাত। এই কৃতি মানুষ তাঁর জীবন কালব্যাপী সামাজিক, মানবিক তথা বহু জনকল্যাণ মূলক কার্যক্রমসহ বিভিন্ন মানবিক কর্মকান্ডে অংশ গ্রহণ করেন। তাঁর অসুস্থ্য মাতাকে দেখতে অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম তার শয্যা পাশে গিয়ে মহান আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে ও ধৈর্য ধারণ করার আহবান জানান। ডক্টর হোসনে আরা বেগম বলেন তিনি নানা সামাজিক কার্যক্রমে যথেষ্ট ভূমিকা রেখেছেন। তাঁর শয্যা পার্শ্বে অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগমের মাধ্যমে তাঁর পরিবারের পক্ষ থেকে রোগ মুক্তির নিমিত্তে সকলের নিকট দোয়া কামনা করেন। অসুস্থ এই কৃতি ব্যাক্তিত্বের শয্যা পার্শ্বে তাঁর পরিবারের সদস্যরাও সকলের কাছে দোয়া কামনা করেন। এ সময় টিএমএসএসের আজীবন সদস্য মোঃ মঈনুল ইসলাম শামীম, সচিব মহোদয়ের বড় ভাই মোঃ মনির আলীম ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমানসহ তাঁর পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সচিব মহোায়ের মাতাকে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগমের প্রতি তাঁর পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
