ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিবের সাথে ড. হোসনে-আরা বেগমের সাক্ষাৎ

ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিবের সাথে ড. হোসনে-আরা বেগমের সাক্ষাৎ
শেয়ার করুন:

এ কে খান :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নজরুল ইসলামের সাথে তাঁর মন্ত্রণালয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, বর্তমান যুব সমাজের আলোক বর্তিকা, বগুড়ার অহংকার, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনির্বাচিত পরিচালক, দেশে শিক্ষা সম্প্রসারণের জীবন্ত কিংবদন্তি, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বহু প্রতিভার অধিকারী, প্রখ্যাত নারী সংগঠক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসেন আরা বেগম। তিনি বুধবার কার্যালয়ে পৌঁছালে তাঁকে মন্ত্রনালয়ের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। এ সময় টিএমএসএসের আজীবন সদস্য ও সাউথ এশিয়ার আঞ্চলিক সংস্থা সাবাহ বাংলাদেশের নির্বাচিত পরিচালক রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ মঈনুল ইসলাম শামীম টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সাথে উপস্থিত ছিলেন। ড.হোসনে- আরা বেগম সচিব মহোদয়কে বলেন, দেশের গ্রাম বাংলার পল্লী অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত এলাজায় অগ্রাধিকার ও উপযোগী অবকাঠামো উন্নয়ন করা হয় নাই, বৈষম্যের কারণে বঞ্চিত সেসব এলাকায় বিশেষ করে বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় অবকাঠামো উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করা দরকার। স্থানীয় সরকার  মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নজরুল ইসলাম এসকল কথা ধৈর্য্য ধরে শোনেন এবং তা বাস্তবায়নের চেষ্টা করবেন বলে জানান। শেষে অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম  টিএমএসএস এর বাৎসরিক রিপোর্ট ভারপ্রাপ্ত সচিব মোঃ নজরুল ইসলাম কে প্রদান করেন। এ সময় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: