ঢাকায় সাবাহ্ বাংলাদেশের সাধারন সভা অনুষ্ঠিত

ঢাকায় সাবাহ্ বাংলাদেশের সাধারন সভা অনুষ্ঠিত।
শেয়ার করুন:

এ কে খান :

সার্ক ভূক্ত দেশগুলোর দরিদ্র হোমবেইজড ওয়ার্কারদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির লক্ষে সার্ক বিজনেস এ্যাসোসিয়েট অফ হোম বেইজড ওয়ার্কারস বাংলাদেশ সাবাহ্ কাজ করছে।
ইতিপূর্বে প্রায় ১৪ হাজার নারী উপকারভূগী থাকলেও বর্তমানে চারশত নারী সংযুক্ত হয়ে নিজেদের উন্নয়নে সংগঠনের সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। ঢাকার আগারগাঁও পিকেএসএফ ভবনে শুক্রবার সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাবাহ্ বাংলাদেশ এর চেয়ারপার্সন, বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবতন ও নারী উন্নয়নের অগ্রদূত বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, নারী সংগঠক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম এর সভাপতিত্বে এই বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সাবাহ্ সাধারণ সভা-২০২৪ এর অনুষ্ঠানে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথি, সাবেক সচিব, পুলিশের সাবেক উর্ধ্বতন কর্মকর্তা,ব্যাংকার,চাটার্ড এ্যাকাউন্টেন্ড প্রমুখ।
বার্ষিক সাধারন সভায় সাবাহ্ পরিচালনা পর্ষদ নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন পর্ষদ গঠিত হয়। নির্বাচন কমিশনার ছিলেন এফসিএ মোশাররফ হোসেন মৃধা।
সাবাহ্ ঢাকায় একটি ট্রেড ফ্যাসিলিটিশন সেন্টার সহ দেশের বিভিন্ন স্থানে ১৬টি কমিউনিটি ফ্যাসিলিটেশন সেন্টার পরিচালনার মাধ্যমে হাতে তৈরী উৎপাদিত পন্য ক্রয় বিক্রয় করে থাকেন। সাবাহ্ নারীদের আয় বৃদ্ধিতে দেশ বিদেশে তাদের উৎপাদিত পন্য বিপননে সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনায় সহযোগিতা সহ বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করছে। এ সময় টিএমএসএসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: