এ কে খান :
ব্র্যাক ব্যাংক পিএলসি এর সিএসআর ফান্ডের আওতায় দেশের জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক প্রস্তাবিত উত্তরবঙ্গের চরাঞ্চলে “Scale up High Value Crop Production & Market Development” প্রকল্পের আনুষ্ঠানিক অনুদান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ৯-জুলাই মঙ্গলবার ব্র্যাক ব্যাংক পিএলসি এর ঢাকা অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে গাক এর পক্ষে উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর করেন গাক এর নির্বাহী পরিচালক ড.খন্দকার আলমগীর হোসেন এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে ব্যাংকের ডিএমডি এন্ড চীপ অপারেটিং অফিসার মোঃ সাব্বির হোসাইন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি এন্ড হেড অব এসএমই মোঃ সৈয়দ আব্দুল মোমেন তমাল, এসএমই ব্যাংকিং ডিভিশনের হেড অব এমএফআই এন্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়, হেড অব কমিউনিকেশনস এন্ড সিএসআর একরাম কবির, রিলেশনশীপ ম্যানেজার, এগ্রিকালচার এন্ড এমএফআই ফাইন্যান্স মোঃ রকিবুল হাসান, গাক এর সিনিয়র পরিচালক ড.মোঃ মাহবুব আলম, উপ-পরিচালক মোঃ আরমান হোসেন ও সমন্বয়কারী (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) মোঃ জিয়া উদ্দিন সরদার প্রমুখ। উল্লেখ্য প্রকল্পটি জুলাই ২০২৩ এ স্বাক্ষরিত হয়ে বিগত ১ বছরে বগুড়ার চরাঞ্চলে ১৪০০ কৃষকদের মধ্যে উন্নত কৃষি প্রযুক্তি, প্রশিক্ষণ, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও মানসম্মত কৃষি উপকরণ সরবরাহ করে ভুট্টা, মরিচ,পাট ও সরিষার উৎপাদন বৃদ্ধি এবং বাজার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করা হয়েছে। প্রকল্পের সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় ২য় পর্যায়ে উত্তরবঙ্গের চরাঞ্চলে প্রকল্পের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে “Scale up High Value Crop Production & Market Development” প্রকল্পের অনুদান চুক্তি সম্পাদন করা হয়। এর ফলে চরাঞ্চলের আরও ১৪০০ কৃষক উন্নত কৃষি প্রযুক্তি, প্রশিক্ষণ, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও মানসম্মত কৃষি উপকরণ ব্যবহারের আওতার্ভুক্ত হবে। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক ও গাক এর উর্ধ্বতন কমকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
