ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে ড.হোসনে-আরা বেগমের মতবিনিময়

শেয়ার করুন:

এ কে খান :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বরত মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাবেক ভাইস চ্যান্সেলর (বিএসএমএমইই) অধ্যাপক ডাঃ মোঃ সায়েদুর রহমানের সাথে বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম সৌজন্য সাক্ষাৎ করেন। গত ২৬ নভেম্বর মঙ্গলবার ঢাকায় তাঁর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে উভয়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ ও কুশল বিনিময়ের মাধ্যমে স্বাস্থ্য সেবা, শিক্ষা বিষয়ক সংস্কার মূলক ও নানা সামাজিক কর্মকান্ড নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। ডক্টর হোসনে আরা বেগম বলেন বাংলাদেশ একটি জনবহুল দেশ। এ জনবহুল দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের শিক্ষা ও স্বাস্থ্য সেবার দিকে বিশেষ নজর দেওয়া দরকার। এ দেশের শিক্ষা ও স্বাস্থ্য সেক্টরের নানা সংস্কার মূলক প্রস্তাব আকারে টিএমএসএসের নির্বাহী পরিচালক মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে অবহিত করেন। তিনি ড.হোসনে আরা বেগমের প্রস্তাবগুলি ধৈর্য সহকারে শোনেন এবং তা যথাযথ বাস্তবায়নের চেষ্টা করার আশ্বাস দেন। মতবিনিময় শেষে ডক্টর হোসনে-আরা বেগম তাঁকে বগুড়ার টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ফাইভ স্টার হোটেল মমইন ও টিএমএসএসের নানা কার্যক্রম পরিদর্শনের আহবান জানালে তিনি কোন এক বিশেষ সময়ে বগুড়ার টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করার সম্মতি জানান। এ সময় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: