ঢাকায় দারুস সালামে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের শাখা উদ্বোধন

শেয়ার করুন:

এ কে  খান :

ঢাকায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশের পঞ্চম প্রজন্মের একটি শুদ্ধাচারী গুণসম্পন্ন শক্তিশালী ব্যাংক হিসেবে বিশেষ পরিচিত। ঢাকার মিরপুরস্থ ৮ নং দারুস সালামে ১৩ মার্চ শাখাটি  জমকালো ও জাকজমক পূর্ণ   অনুষ্ঠানের মধ্য দিয়ে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের শাখাটি উদ্বোধন করেন ও বক্তব্য দেন  বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র প্রেসিডেন্ট তারিক মোর্শেদ। ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য দেন বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ তারিক মোর্শেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যাংক কাস্টমার রিলেশন শক্তিশালী করার অন্যতম উপায় ব্যাংক কর্তৃপক্ষ যেন Borrower-এর উদ্যোগকে Own করেন। Customer/Borrower এর উদ্যোগকে Own করার অন্যতম সূচক বা উপাদান উদ্যোগের Pain এবং Problem কে ভাগাভাগি করা। Borrower যেন তার যাবতীয় সম্ভাবনা ও সমস্যা ব্যাংক কর্তৃপক্ষের নিকট প্রকাশ করেন। ব্যাংক Borrower সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগিত উদ্যোগের উন্নয়ন সম্প্রসারণ, প্রয়োজনে সংকোচন করবেন। Borrower বদলি না হলেও ব্যাংকারগণ বদলি হয়ে থাকেন। ফলে ব্যাংক কর্তৃক উদ্যোগের ওনারশীপ এর প্রতি Borrower এর আস্থা বলবৎ হয় না। ব্যাংক পরিচালনার প্রণীত আইন-কানুনসমূহ বিনিয়োগের বাস্তবায়ন বাস্তবতার মাঝখানে বিস্তর ফারাক সমন্বয় করার ক্ষমতা ব্যাংক ব্যবস্থাপনার হাতে না থাকলে ব্যাংক Borrower Ownership Established হবে না। বর্তমান সংস্কারবাদী সরকারের ব্যাংক বিধান ও ব্যবস্থাপনা নীতিমালা সংস্কার  হওয়া বাঞ্ছনীয়। অনুষ্ঠানে নানা শ্রেণির মানুষ, ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী, নতুন গ্রাহক, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: