এ কে খান :
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনির্বাচিত পরিচালক, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির চেয়ারপার্সন, প্রখ্যাত নারী সংগঠক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত ঢাকার “টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতাল” কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেডিক্যাল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রখ্যাত নারী সংগঠক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনির্বাচিত পরিচালক, টিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম। প্রধান অতিথি টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে সেবার মানসিক নিয়ে সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি আরও বলেন আজকের এ কার্যক্রম তারই একটি বাস্তব উদাহরণ। তিনি টিএমএসএসের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলো সারা দেশের সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন টিএমএসএসের গভর্নিং বোড এর সম্মানিত সদস্য আয়েশা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিএমএসএসের প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম HGS এর পরিচালক ড. ফাতেমা খাতুন রীমা। তিনি উপস্থিত সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালের নানা কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন মাসুদা মেটারনিটি হাসপাতাল বিভিন্ন মানুষের নানামুখী সেবাদান করে চলেছে। তিনি এ প্রতিষ্ঠানের মাধ্যমে এ অঞ্চলে আরও বেশি, বেশি সেবা মূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে টিএমএসএসের উর্ধতন কর্মকর্তা, কর্মচারী,কর্মীবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগমসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ ফ্রী চিকিৎসা প্রাপ্ত রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। মাসুদা মেটারনিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগনকে ও চিকিৎসা সহযোগী সকল কর্মীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়। উপস্থিত সকলের প্রত্যাশা মহান বিজয় দিবস সফল ও স্বার্থক হোক। অনুষ্ঠানে নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
