আঃ খালেক পিভিএম,পাবনা
উত্তর জনপদের তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন ঢাকার মাসুদা মেটারনিটি হাসপাতালের উদ্যোগে ১নভেম্বর জাতীয় সমবায় দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায়“ইনফ্লুঞ্জা ভ্যাকসিন কার্যক্রম ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।উক্ত ক্যাম্পেইনে এলাকার সকল জনগোষ্ঠীর মধ্যে ইনফ্লুয়েঞ্জা টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।এ সময় টিএমএসএসের উর্দ্ধতন কর্মকর্তা,মাসুদা মেটারনিটি হাসপাতালের কর্মকর্তাবৃন্দ এ টিকাদান ক্যাম্পেইনে উপস্থিত থেকে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন করেন।মাসুদা ম্যাটারনিটি হাসপাতালে বিভিন্ন এলাকা থেকে আগত বর্হিরাগত রুগীদেরকে, টিএমএসএসএস প্রধান কার্যালয়ের স্টাফ ও তাদের পরিবারের সদস্যদেরকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সেবা প্রদান করা হয়।টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন শেষে অধ্যাপিকা ড.হেসনে আরা বেগম বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে।তিনি আরো বলেন,টিএমএসএস সব সময় সাধারণ মানুষের পাশে ছিল,আছে ও ভবিষ্যতেও থাকবে।এ অনুষ্ঠানে মাসুদা মেটারনিটি হাসপাতালের ডাক্তার,স্টাফ,বিভিন্ন এলাকা থেকে আগত রুগি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ঢাকায় টিএমএসএস মাসুদা মেটারনিটি হাসপাতালে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন।
