এম এ খালেক খান :
উত্তর জনপদের কৃতি সন্তান অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত ঈদুল আয্হা উপলক্ষে টিএমএসএসের উদ্যোগে টিএমএসএসের ঢাকার প্রধান কার্যালয় সংলগ্ন মাসুদা ম্যাটারনিটি হাসপাতালের জন্য প্রস্তাবিত স্থানে আয়োজিত ২৯ জুন গোস্ত বিতরণ করা হয়।গোস্ত বিতরণ অনুষ্ঠানে ঢাকার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হুমায়ন রশিদ জনি কাউন্সিলর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে গোস্ত বিতরণ করেন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।তিনি প্রতি বছরের ন্যায় টিএমএসএসের এ মহতী উদ্যোগের প্রশংসা করেন।গোস্ত বিতরণ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাসান অংশ গ্রহণ করেন।অনুষ্ঠানে টিএমএসএসের পরামর্শক,বিভিন্ন সেক্টর প্রধানগণ,ডোমেইন প্রধান,মাসুদ ম্যাটারনিটি হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক,নানা পর্যায়ের কর্মকর্তা,সুবিধা ভোগী দুস্থ মানুষ,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।উল্লেখ্য কয়েক শত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে গোস্ত বিতরণ করা হয়।গোস্ত বিতরণ অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।
