এ কে খান :
উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম বুধবার ঢাকায় এলজিইডি ভবনে, এলজিইডি’র প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ আলি আখতার হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিয়য় করেন। অধ্যাপিকা ডঃ হোসনে-আরা বেগম প্রধান প্রকৌশলীর দপ্তরে পৌঁছালে তাঁকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। এ সময় উভয়ের মধ্যে পারস্পরিক কুশলাদি বিনিময় ও শারীরিক খোঁজ খবর নেন। আলোচনায় ড.হোসনে-আরা বেগম বলেন, গ্রামীণ অবকাঠামোর মধ্যে রাস্তা, ঘাট, ব্রীজ ও কালভার্ট উপযোগিতা অনুযায়ী নির্মাণ হলে গ্রামীন উন্নয়ন বিশেষ করে দেশের উন্নয়ন ঘটবে। তিনি আরও বলেন, গ্রাম প্রধান বাংলাদেশের গ্রামীণ জনপদের নানা উন্নয়ন ঘটলেই দেশের প্রকৃত উন্নয়ন হবে।গ্রামে বসবাসকারী টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম বিগত দেড়যুগ ধরে বিভিন্ন উন্নয়ন বঞ্চিত অবহেলিত বগুড়ার অবকাঠামো উন্নয়নে এলজিইডি’র প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ আলি আখতার হোসেন বগুড়ার বিভিন্ন এলাকা ও টিএমএসএস এর বগুড়াস্থ ফাউন্ডেশন অফিস এলাকায় কয়েকটি ব্রিজ, রাস্তা ঘাট ও কালভার্ট নির্মাণ করার প্রস্তাব করেন। প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ আলি আখতার হোসেন তাঁর প্রস্তাবগুলি ধৈর্য সহকারে শোনেন ও প্রধান প্রকৌশলী আন্তরিকতার সাথে উক্ত প্রকল্পের নির্মাণ কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের তাৎক্ষণিক তাগিদ দেন। আলোচনায় টিএমএসএসের প্রতিষ্ঠাতা অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম, প্রধান প্রকৌশলীকে বগুড়া জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন ও টিএমএসএসের ফাউন্ডেশন অফিসসহ এর নানাবিদ কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রণ জানান। প্রধান প্রকৌশলী তাঁর আমন্ত্রণ গ্রহণ করে কোন এক বিশেষ সময়ে তিনি বগুড়া পরিদর্শনের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় এলজিইডি কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
