এ কে খান :
উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব, শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এবং বগুড়ার ফাইভস্টার হোটেল মম ইন এর চেয়ারপার্সন অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য নিযুক্ত হয়েছেন। এ উপলক্ষে হোটেল এসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা ২২ আগস্ট ঢাকার বনানীস্থ গোল্ডেন টিউলিপ হোটেলে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের প্রথম নির্বাহী কমিটির সভায় টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও ফাইভস্টার হোটেল মমইনের চেয়ারম্যান অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য নিযুক্ত হওয়ায় কমিটির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কমিটির সভায় এসোসিয়েশনের সকল সদস্যরা অংশ গ্রহণ করে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সদস্যভুক্ত সকল হোটেল সমূহের অবস্থা-অবস্থান নির্ণয়করণ এবং আগামীতে তাদের করণীয় ও বর্জনীয় প্রসঙ্গে কার্যকর আলোচনা করা হয়েছে। এ সভায় কমিটির নব্য সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ ও নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান ও যার যার অবস্থান থেকে ভালো কাজ করার আহবান জানান। এ সময় ঢাকার বিভিন্ন হোটেলের মালিক ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
