দেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এখতিয়ারাধীনে হাজার হাজার নারী সংস্থা ও মহিলা সমিতি, মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত। তাদেরকে উন্নয়ন তথা বাংলাদেশের অর্ধেক নারী জনগোষ্ঠীর মধ্যে যারা উপযোগী ও উপযুক্ত, তাদেরকে উদ্যোক্তা হিসাবে উন্নয়ন করে তাদের মাধ্যমে বেকারত্ব দূরকরিয়া নারী ক্ষমতায়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জয়িতা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। জয়িতা ফাউন্ডেশনের মুখ্য স্টেকহোল্ডার হিসাবে সমগ্র দেশের শতশত নারী উদ্যোক্তা ২০১১ সালের ধানমণ্ডির রাফা প্লাজায় জয়িতা বিপনন কেন্দ্র স্থাপন করে এখন পর্যন্ত সক্ষমতার মাধ্যমে গ্রাম্য নারীদের তথা গৃহে থাকা বেকার নারীদের উৎপন্ন সামগ্রী বিপণন করে আসছে। ঢাকায় ১০ জুলাই তারিখ জয়িতা ফাউন্ডেশনের নীতিনির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমিকে জয়িতা ফাউন্ডেশনের স্টেক হোল্ডার টিএমএসএস। যার সুবিধাভোগী হিসাবে উল্লেখযোগ্য সংখ্যক নারী উদ্যোক্তা জয়িতা পুরস্কারে ভূষিত হয়েছেন। সেই অধিকারের জায়গা থেকে দেশের নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম জয়িতা টাওয়ারে অধিক সংখ্যক উদ্যোক্তাকে বিপণনের জন্য স্পেস বরাদ্দের প্রস্তাব করেন। বিশেষ করে ঢাকার রাফা প্লাজায় জয়িতা ফাউন্ডেশনের ভাড়াকৃত স্পেসে ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নিজস্ব বিপনন কেন্দ্রে ব্যবসা করে আসছেন, তাদের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্ততে স্পেস বরাদ্দের প্রস্তাব দেন। তৎপর টিএমএসএস কর্তৃক মুজিব জন্মশতবর্ষ স্মরণিকা পুস্তিকাটি স্পিকার মহোদয়কে প্রদান করেন। এ সময় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনান্য খবর
আম পাঠানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
উপহার হিসেবে আম পাঠানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব…
আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ
দলীয় নেতাকর্মীদের আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাংগঠনিক সমস্যাগুলো সমাধানের উদ্যোগ…
বগুড়ায় টিএমএসএস জোন প্রধান সম্মেলনের সমাপনী অনুষ্ঠি
বগুড়া টিএমএসএসের নিউজ K Khaleque Khan বগুড়ায় টিএমএসএস জোন প্রধান সম্মেলনের সমাপনী অনুষ্ঠি এ কে খান : দেশের শীর্ষস্থানীয়…
