টিএমএসএসের সিলেট ডোমেইন প্রধানের শান্তিগঞ্জ শাখা পরিদর্শন

শেয়ার করুন:

টিএমএসএসের সিলেট ডোমেইন প্রধানের শান্তিগঞ্জ শাখা পরিদর্শন।
এ কে খান :
সিলেট, ২২ জুলাই দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তজার্তিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর অপারেশন-৭ সিলেট ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ ওয়াকিল আহমেদ ২২ জুলাই সিলেট ডোমেইনের, সুনামগঞ্জ জোনের শান্তিগঞ্জ শাখা আকস্মিক পরিদর্শন করেছেন। তার এই পরিদর্শনে শাখার কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে ব্যাপক কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে। টিএমএসএস, যা বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম কর্তৃক প্রতিষ্ঠিত, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শাখা পরিদর্শন কালে ডোমেইন প্রধান মোঃ ওয়াকিল আহমেদ শাখার সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি শাখার বিভিন্ন কর্মসূচী সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শমূলক দিক নির্দেশনা প্রদান করেন, যা শাখার কর্মসূচী পরিচালনায় অত্যন্ত সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। তিনি কর্মসূচীর অগ্রগতি, চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন এবং মাঠ পর্যায়ের কর্মীদের সাথে মতবিনিময় করেন।সংশ্লিষ্টরা মনে করছেন, ডোমেইন প্রধানের এই আকস্মিক পরিদর্শন এবং তাঁর দেওয়া পরামর্শ মূলক নির্দেশনা শাখার নানা কর্মসূচী সুষ্ঠু ও সফল ভাবে পরিচালনায় অত্যন্ত সহায়ক হবে। বিশেষ করে, মাঠ পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং লক্ষ্য অর্জনে এসব নির্দেশনা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শান্তিগঞ্জ শাখার কর্মীরা ডোমেইন প্রধানের এই পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেছেন এবং তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তারা মনে করেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের এমন সরাসরি তদারকি ও দিক নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণা দায়ক। টিএমএসএস-এর মতো একটি স্বনামধন্য বে-সরকারি উন্নয়ন সংস্থার কর্মসূচী বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও এ ধরনের পরিদর্শন সহায়ক ভূমিকা পালন করে। পরিদর্শন কালে শান্তিগঞ্জ শাখার শাখা প্রধান মোঃ নাজমুল ইসলামসহ শাখার সকল কর্মকর্তা ও মাঠ কর্মীগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: