আঃ খালেক পিভিএম,পাবনা
উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১,নাটোর ডোমেইনের আওতাধীন পরিচালিত,বনপাড়া অঞ্চল কর্তৃক আয়োজিত সকল শাখা প্রধান ও মাঠ কর্মীদের সমন্বয়ে সংস্থার মাঠ পর্যায়ের ত্রৈমাসিক কার্য অগ্রগতি সভা ১৪ জানুয়ারি টিএমএসএসের বনপাড়া অঞ্চল অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের বনপাড়া অঞ্চল প্রধান মোঃ সেলিম রেজার সভাপতিত্বে ত্রৈমাসিক কার্যঅগ্রগতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের অপারেশন-৬ খুলনা ডোমেইনের,ডোমেইন প্রধান যুগ্ম-পরিচালক মোঃ আঃ রাজ্জাক,নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান উপ-পরিচালক সাগর কুমার বড়ুয়া ও পিটিআই এর প্রিন্সিপাল মোঃ আঃ হান্নান প্রমুখ।সভায় নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত সকল কর্মকর্তাদের নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা জানান।বনপাড়া অঞ্চল প্রধান মোঃ সেলিম রেজা এ অঞ্চলের ত্রৈমাসিক কার্য অগ্রগতি নিয়ে আলোচনা করেন।প্রধান অতিথি মোঃ সোহরাব আলী খান,নতুন নতুন পরিকল্পনা প্রনয়ন ও তা বাস্তবায়ন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি ত্রৈমাসিক টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।খুলনা ডোমেইন প্রধান মোঃ আব্দুর রাজ্জাক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।দিন ব্যাপী ত্রৈমাসিক কার্যঅগ্রগতি সভায় বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় টিএমএসএসের চাটমোহর জোন প্রধান মোঃ ইসমাইল হোসেন, সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব আল মেহেদী পারভেজ,বনপাড়া অঞ্চলের সকল শাখা প্রধান ও মাঠ কর্মীগন প্রমুখ উপস্থিত ছিলেন।মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন কর্মসূচি চিহ্নিত করে ঋণ বিতরণ ও ঋণের ঝুঁকি মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।সভায়,ত্রৈমাসিক কাজের টার্গেট পূরণ করায় ৪ জন কর্মকর্তা কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
