টিএমএসএসের দিনাজপুর ডোমেইনের কার্যঅগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন:

উত্তরাঞ্চল পাবনা থেকে আঃ খালেক পিভিএম  ।।   
বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের  অপারেশন ৯ দিনাজপুর ডোমেইনের অধীন ৪টি জোনের জোন প্রধান ও ১৬টি অঞ্চলের অঞ্চল প্রধানদের সমন্বয়ে সংস্থার মাঠ পর্যায়ের  কার্যঅগ্রগতি পর্যালোচনা,২০২২/২৩ অর্থ বছরের কর্মপরিকল্পনা ও বার্ষিক বাজেট বিষয়ক কর্মশালা ৫/৬/২২ তারিখ টিএমএসএসের রংপুর ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। টিএমএসএসের অপারেশন ৯ দিনাজপুর ডোমেইনের ডোমেইন প্রধান কুমার মনিশংকর হাওলাদারের  সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান ও উপনির্বাহী পরিচালক ৩ মোঃ সোহরাব আলী খান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের সহকারী সেক্টর প্রধান ও পরিচালক হেম মোঃ মাহাবুবর রহমান এবং পরিচালক অর্থ মোঃ আবুল বাশার ভূইয়া।সারা দিন ব্যাপি কর্মশালায় মাঠ পর্যায়ের কার্যঅগ্রগতি আলোচনা,২০২২/২৩ অর্থ বছরের কর্মপরিকল্পনা ও বার্ষিক বাজেট বাস্তবায়ন বিষয়ক আলোচনা করেন প্রধান অতিথি মোঃ সোহরাব আলী খান। তিনি নতুন,নতুন কৌশল নির্ধারন করে এলাকায় কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বকেয়া ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।পাশাপাশি বার্ষিক টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন। বিশেষ অতিথি পরিচালক হেম মোঃ মাহাবুবর রহমান  উপস্থিত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার  আহবান জানান। অপর বিশেষ অতিথি পরিচালক অর্থ মোঃ আবুল বাশার ভূইয়া কর্মকর্তাদের জানান তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি কে আরো গতিশীল,বেগবান ও এগিয়ে নিতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। সারাদিন ব্যাপি কর্মশালায় দিনাজপুর ডোমেইনের ৪টি জোন যথাক্রমে দিনাজপুর, সৈয়দপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জোনের ৪জন জোনাল ম্যানেজার যথাক্রমে মোঃ কামাল উদ্দিন,মোঃ নূরুন্নবী প্রধান,মোঃ ওয়াকিল আহমেদ ও মোঃ নাজিবুল হক সহ ১৬টি অঞ্চলের ১৬জন এরিয়া প্রধান এ কর্মশালায় অংশ নেয়।কর্মশালায় সংস্থার সামগ্রিক কর্মকান্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়।টিএমএসএসের মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন ঋণ বিতরন করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপনির্বাহী পরিচালকের ব্যক্তিগত সচিব মোঃ আল মেহেদী পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।                   

শেয়ার করুন: