জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শেয়ার করুন:

জাবি প্রতিনিধি
আজ শনিবার (১৪ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
সকাল ৭:৩০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি প্রতিনিধিদল মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, হল প্রভোস্ট এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী সমিতি এবং কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটির তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা আয়োজনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। সভার তারিখ, সময় এবং স্থান পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শেয়ার করুন: