জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন

শেয়ার করুন:

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা “ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন অ্যাডভান্সেস ইন ম্যাথমেটিক্যাল মডেলিং অ্যান্ড অ্যানালাইসিস (IWAMMA 2024)” শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় গণিত বিভাগে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, “আমাদের বর্তমান সভ্যতা গণিতের মডেলিং এবং বিশ্লেষণের ওপর নির্ভরশীল। মানবিক, সমাজবিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রেই গণিত অপরিহার্য।” তিনি এই কর্মশালার সফলতার প্রতি আশাবাদ ব্যক্ত করেন এবং গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. জেসমীন আখতার, অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির এবং গণিত বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণিত বিভাগের অধ্যাপক ড. ওসমান গণি।

শেয়ার করুন: