জামালপুরে টিএমএসএস কর্তৃক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ

শেয়ার করুন:

এম এ খালেক খান পিভিএম :

বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত জামালপুর জেলার বিভিন্ন এলাকার দরিদ্র কৃষকদের মধ্যে টিএমএসএস কর্তৃক  আয়োজিত সিটি ব‍্যাংকের সহায়তায় জেলার সরিষাবাড়ী উপজেলার রবিবার প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ব্রী-৪৯ জাতের ধানের বীজ বিতরণ করা হয়।উপজেলার স্থানীয় বগার পাড় প্রাথমিক ও উচ্চ বিদ‍্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ৩৬০ জন দরিদ্র কৃষকদের প্রত‍্যেককে ১০ কেজি ব্রী জাতের ধানের  বীজ প্রদান করা হয়।টিএমএসএসের জামালপুর জোনের সরিষাবাড়ী শাখা কর্তৃক আয়োজিত আনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক  গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ও বীজ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ  আশরাফুল আলম মানিক।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পোগলদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ লালমিয়া ও সিটি ব‍্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা মোঃ  রেজা প্রমুখ।টিএমএসএস কর্মকর্তাদের মধ্যে বিশেষ আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান,হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহবুবর রহমান ও উপপরিচালক টিএফআর মোঃ মাহবুবুল হাসান প্রমুখ।টিএমএসএসের উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান বলেন,টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।তিনি টিএমএসএস কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করার পাশাপাশি টিএমএসএসের বিভিন্ন মানবিক কর্মকান্ড জনসাধারণের মধ্যে তুলে ধরার জন্য আহবান জানান।এরই ধারা বাহিকতায় দেশের বিভিন্ন এলাকার দরিদ্র কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণের পাশাপাশি এ এলাকার কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ সহায়তা সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার।তিনি আরো বলেন টিএমএসএস আগামীতে বিভিন্ন অধিক পরিমাণে সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান বলেন,প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের মিশন,ভীষন পালন করার জন্য আমরা বদ্ধ পরিকর।তিনি বলেন আমরা সকলে মিলে এ প্রতিষ্ঠানের কর্মকান্ড দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে দ্রুত পৌঁছে দেওয়ার চেষ্টা করব।এ অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,এলাকার সাধারণ মানুষ,সুবিধা ভোগী কৃষক,জনপ্রতিনিধি,কৃষক প্রতিনিধি,এনজিও কর্মী,টিএমএসএস ও এনসিসি ব্যাংকের কর্মকর্তা,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: