চাঁদপুর জেলায় টিএমএসএসের শাখা উদ্বোধন

শেয়ার করুন:

আঃ খালেক পিভএম,পাবনা  

উত্তর জনপদের তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত  বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১০ কুমিল্লা  ডোমেইনের,চাঁদপুর জোনের আওতাধীন মতলব অঞ্চলের মতলব উপজেলার কালির বাজার নতুন শাখা ৩০ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।টিএমএসএসের কালির বাজার নতুন শাখার প্রধান মোঃ সুমন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কালির বাজার নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন-১০ কুমিল্লা ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের অপারেশন-১০ কুমিল্লা ডোমেইনের,সহকারী ডোমেইন প্রধান মোঃ মীর মতিয়ার রহমান ও চাঁদপুর জোন প্রধান মোঃ সাজ্জাদুর রহমান।প্রধান অতিথি ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,এ নতুন শাখার কর্ম এলাকায় বিভন্ন প্রকল্প চিহ্নিত করে কার্যক্রম পরিচালনা করবেন।তিনি সদস্যদের মধ্যে ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি বলেন অপার সম্ভাবনাময় এ এলাকায় টিএমএসএসের কার্যক্রময়ে দ্রুত গতিশীল আনতে কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।শাখা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএসের চাঁদপুর এরিয়া প্রধান পরিতোষ কুমার রায় উপস্থিত ছিলেন।নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের কুমিল্লা ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম কর্মকর্তাদের বর্তমান যুগের বাস্তব অবস্থার সাথে তাল মিলিয়ে যুগোপযোগী করে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার আহবান জানান।এ সময় তিনি নতুন বছরের বার্ষিক কর্মসূচী যথাযথ পালন করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,টিএমএসএসের নবাগত সদস্যবৃন্দ,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।শাখার উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের-৭ জন নতুন সদস্যদের মধ্যে ৪ লক্ষ ৫০ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে  আনুষ্ঠানিক ভাবে নতুন শাখার কার্যক্রম শুরু হয়।           

শেয়ার করুন: