এ কে খান :
অস্তিত্ব সংকটে চলনবিল, পুনরুদ্ধার ও সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক আয়োজিত ১৮ ডিসেম্বর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নানা দিক সম্পর্কে বক্তব্য দেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজা আকতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেলার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় সান্যাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এসএম মিজানুর রহমান। অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের পাবনা জেলা কার্ষালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল গফুর, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার সহকারী পরিচালক মোশারফ হোসেন প্রমুখ। বড়াল রক্ষা আন্দোলনের আহবায়ক এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে মুক্ত আলোচনায় অংশ নেন অংশ গ্রহনকারী দৈনিক সিনসা সম্পাদক ও ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এসএম মাহবুব আলম, দৈনিক বিবৃতি নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ডেইলী স্টার প্রতিনিধি তপু আহমেদ, বাঁচতে চাই এর নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, পাবনা ইমাম গাজ্জালী গার্লস স্কুল এন্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, শহীদ এম মনছুর আলী কলেজের ভুগোল ও পরিবেশ বিষয়ের সহকারী অধ্যাপক ড. আল আমিন, শহীদ আহম্মেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, পাবনা পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক রোখসানা পারভীন, টিএসপি পরিচালক সরকার মোহাম্মদ আলী, সাপ্তাহিক সময় অসময় প্রকাশক ও সম্পাদক কেএম বেলাল হোসেন, এলডিও নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী, সিরাজগঞ্জ ফোরামের সমন্বয়ক মির্জা বিপ্লব, বনিক বার্তার প্রতিনিধি শফিউল আলম দুলাল, বার্তা সংস্থা ইউএনএস সম্পাদক হাসান আলী, সিনসা বার্তা সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম, সাংবাদিক শফিক আল কামাল, মডেল স্কুলের শিক্ষক সাঈদ উল ইসলাম, ওয়াই ডব্লিউ সি এ সাধারন সম্পাদক হেনা গোস্বসমী ও বেলার সাইফুল ইসলাম প্রমুখ।
