চলচ্চিত্রে বড় অর্জনের কান্ডারি

শেয়ার করুন:

স্টাফ রিপোটার : আবদুল্লাহ মোহাম্মদ সাদের কথা আমি প্রথম শুনি আমার বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা তানিম নূরের কাছে। সম্ভবত ২০১৫ সালের শেষের দিকে। তখন আমি সদ্য ঢাকায় ফিরেছি কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্টস থেকে পড়াশোনা শেষ করে। সে সময়ই জানতে পারি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র, যাঁর নাম সাদ, একটা ছবি বানিয়েছেন। ছবির নামটি তখনো জানতাম না। কিন্তু তত দিনে নিকেতন হাউজিং সোসাইটির মিডিয়া অফিসগুলোতে তাঁকে নিয়ে আলোচনা হয় এবং ওঁর সাদা-কালো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির ব্যাপারে টুকটাক আগ্রহও দেখা যায়।

সাদ সম্পর্কে যতটুকু জানি, তিনি খানিকটা ঘরকুনো এবং খুব নিজস্ব পরিণ্ডল ছাড়া আড্ডা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এ জন্য ওঁর দেখা পাওয়াও বেশ দুষ্কর। ঢাকায় এমননিতেই সিনেমা নিয়ে আড্ডা বা চলচ্চিত্রের মানুষজনের সঙ্গে যোগসূত্রতার তেমন কোনো সুযোগ নেই। কাজেই ২০১৬ সালে সাদের প্রথম চলচ্চিত্র লাইভ ফ্রম ঢাকা যখন সিঙ্গাপুর চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়, তখন অব্দি তাঁর সম্পর্কে কয়েকটি বিচ্ছিন্ন তথ্য ছাড়া, সেভাবে কিছুই জানতে পারিনি।

শেয়ার করুন: