নিজস্ব প্রতিবেদন : গতকাল ১৮ই ফেব্রুয়ারী শুক্রবার কাশিনাথপুর বাগানবাড়ি শিশু পার্করোডে মিয়া বাড়ি ব্যাডমিন্টন মাঠে গোপালপুর আত্রাই স্পোর্টিং ক্লাব এর আয়োজনে আঃহামিদ মিয়া – মালেকা খাতুন – শাহজাহান মিয়া স্মৃতি ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ৩২”কালার টিভি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহন করেন বরাট ব্যাডমিন্টন ক্লাব বনাম আমিনপুর ব্যাডমিন্টন ক্লাব। দর্শকপূর্ন প্রতিযেগিতামূলক খেলায় আমিনপুর ব্যাডমিন্টন ক্লাব (০২) চাম্পিয়ন হয়।
আঃহামিদ মিয়া – মালেকা খাতুন – শাহজাহান মিয়া স্মৃতি ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্ব উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মীর মঞ্জুর এলাহী চেয়ারম্যান -কাশিনাথপুর ইউনিয়ন পরিষদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহেদ মাহমুদ খান ও.সি-শাহজাদপুর থানা,জনাব এস এম মাসুদ পারভেজ ও.সি-কাশিয়াডাংগা থানা,আরএমপি, জনাব রওশন আলী ও.সি-আমিনপুর থানা, জনাব হাফিজুর রহমান জুয়েল ও.সি-কাফরুল থানা, ডিএমপি,জনাব কমল দে ও.সি-তদন্ত-সাথিয়া থানা, জনাব ইমতিয়াজ আহমেদ আই সি – কাশিনাথপুর পুলিশ ফাড়ি, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আঃ সোবহান মিয়া, জনাব আঃরাজ্জাক মিয়া,জনাব মীর ইসতিয়াক টুটুল, জনাব ইসমাইল হোসেন কিরন সুপার,এদ্রাকপুর আলিম মাদ্রাসা, মোঃ শাহিনুর রহমান শাহিন,সম্মানিত উপদেষ্টা আঃহামিদ মিয়া – মালেকা খাতুন – শাহজাহান মিয়া স্মৃতি ফাউন্ডেশন, মোঃ আলমাস সেখ,পরিচালক কাশিনাথপুর তথ্যসেবা কেন্দ্রের , আয়োজক মোঃ সাকিব হাসান শাকিল সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন রোটারিয়ান মোঃশাহীদুল ইসলাম চেয়ারম্যান, আঃ হামিদ মিয়া – মালেকা খাতুন – শাহজাহান মিয়া স্মৃতি ফাউন্ডেশন।
