গুজব রটালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বেড়ায় বিট পুলিশিং সভায় জেলা পুলিশ

শেয়ার করুন:



আরিফ খান, স্টাফ রিপোর্টার “বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে পাবনা বেড়া উপজেলার কৈতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুন) বিকেলে কৈতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়াল বাঁধ সংলগ্নে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি সদ্য অতিরিক্ত ডিআইজি পদন্নোতি প্রাপ্ত, পাবনা পুলিশ সুপার বিপিএম, মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন তার বক্তব্যে বলেন, যদি কোন ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব রটায় তাকে আইনের আওতায় আনা হবে। সম্প্রতি চট্টগ্রামের সীতাকু-তে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় একটি গুজব ছড়ানো হচ্ছে যে, সীতাকু-তে আগুনের ফলে সেখানে থাকা কন্টেইনারে থাকা হাইড্রোজেন পার অক্সাইড বাতাসে মিশে গেছে এবং ১০/১৫ দিনের মধ্যে বৃষ্টি হলে সে বৃষ্টিতে ভিজলে নাকি মারাত্বক রোগ হবে। সীতাকু-ুতে আগুন লাগার ফলে পদ্মা সেতু নাকি উদ্বোধন হবে না এসমস্থ কথার কোনো ভিত্তি নেই এসকল কথাবার্তা গুজব। ধর্মের নামে বিকৃতি ছড়ানো ব্যাক্তিকেও আইনের আওতায় আসতেই হবে। এছাড়াও স্কুল পড়–য়া শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার সম্পর্কে অভিভাবকদের সুদৃষ্টি রাখার পরামর্শ দেন তিনি। জনগনের জানমালের নিরাপত্তা দেওয়াই বাংলাদেশ পুলিশের কাজ। সমাজে বিশৃংখলা সৃষ্টি না হয় সে দিক দিয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা অফিসারকে এলাকার মাদক, বাল্য বিবাহ, জুয়া,কিশোরগ্যাং সহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান জনসাধারণ এবং ইউপি সদস্য, চেয়ারম্যানদেরকে।
বেড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার বেড়া সার্কেল, কল্লোল কুমার দত্ত, সাঁথিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাহ মোল্লাহ, নতুন ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান আবু দাউদ, হাঁটুরিয়া-নাকালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার, চাকলা ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার। এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ জনসাধারণ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা, সাংবাদিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: