এ কে খান :
গাজায় চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে “গ্লোবাল স্ট্রাইক ফর প্যালেস্টাইন”এর সাথে সংহতি জানিয়ে বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারপার্সোন অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার
পুণ্ড্র বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭ এপ্রিল সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন কমসূচি পালন করেছে। মানব বন্ধনে অংশ গ্রহণকারীরা ফিলিস্তিনের নিরীহ জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেন ও অবিলম্বে গাজায় সংঘটিত হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান। মানব বন্ধনে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, ট্রেজারার প্রফেসর মুহাঃ সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান ও রেজিস্ট্রার ড. এস.জে আনোয়ার জাহিদ প্রমূখ। মানব বন্ধনে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আমিনুল হক, পরিচালক অর্থ আবু জাহিদ মোঃ জগলুল পাশা, প্রক্টর মোঃ সাব্বির হোসেন, ছাত্র কল্যাণ উপদেষ্টা মোঃ নাজমুল হক, বিওটি সমন্বয়ক মোঃ খোরশেদ আলম ও এস্টেট অফিসার মোঃ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন “মানবতার পক্ষে দাঁড়ানো কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের বিষয় নয়, এটি সকল ন্যায়বোধসম্পন্ন মানুষের দায়িত্ব। ”মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ফেস্টুনের মাধ্যমে গাজায় অবরোধ, বোমা হামলা, শিশু হত্যার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার নিন্দা জানান। এছাড়াও বক্তারা জাতিসংঘসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংগঠনসমূহকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গ্লোবাল স্ট্রাইকের সাথে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম যেমন- ক্লাস, পরীক্ষা ও ল্যাব বন্ধ ছিল। মানববন্ধনে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের, বিভাগ প্রধান, নানা শ্রেণির মানুষ, কর্মকর্তা, কর্মচারী, টিএমএসএসের বিভিন্ন পদমর্যাদা কর্মকর্তা, কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।
