এ কে খান : দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর আরএমটিপি প্রকল্পের আওতায় “সোশ্যাল মিডিয়া ভিত্তিক মার্কেটিং বিষয়ক হাতে কলমে প্রশিক্ষন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভেল্যুচেইন উপ-প্রকল্পের তথ্য-প্রযুক্তি ও আধুনিক বাজারব্যবস্থা সম্প্রসারণ ও লাভ জনক ব্যবসায় রুপান্তরিতকরণে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষনে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসমূহ প্রচার প্রসারের লক্ষ্যে সোশ্যাল মিডিয়া ভিত্তিক মার্কেটিং বিষয়ক হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয়। শনিবার সংস্থার কো-অর্ডিনেটর (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) সরদার জিয়াউদ্দিন প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রকল্প ব্যবস্থাপক ডা. মোঃ জিয়াউর রহমান, মনিটরিং অফিসার সোহানা সোনালি, ভিসিএফ মোঃ আবুল কালাম, প্রকল্প সংশ্লিষ্ট ও জি-মার্ক প্রতিনিধি প্রশিক্ষক মোঃ আল সানাউল কবির প্রশিক্ষণ প্রদান করেন। এ প্রশিক্ষণে প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট প্রকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
গাকের আরএমটিপি প্রকল্পের মার্কেটিং বিষয়ক হাতে কলমে প্রশিক্ষণ উদ্বোধন
