গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে গাক এর কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন:

এম এ খালেক খান :

দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাকের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ জোন কর্তৃক আয়োজিত এফও,এএফ,বিএম ও এরিয়া প্রধানদের সমন্বয়ে সংস্থার মাঠ পর্যায়ের কার্যঅগ্রগতি পযালোচনা ও কর্মকৌশল নির্ধারণ বিষয়ক কর্মশালা গাকের গোবিন্দগঞ্জ জোন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।কর্মশালায় গাকের গোবিন্দগঞ্জ জোন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি অংশ নিয়ে সংস্থার বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন গাকের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডক্টর খন্দকার আলমগীর হোসেন।বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালি অংশ নিয়ে সংস্থার মাঠ পর্যায়ের কার্য অগ্রগতি বিষয়ের উপর নানা দিক নিয়ে আলোচনা করেন গাকের সিনিয়র পরিচালক ডক্টর মাহবুব আলম।কর্মশালায় আলোচক ছিলেন গাকের পরিচালক এমএফ পংকজ কুমার সরকার।অপর বিশেষ অতিথির বক্তব্য দেন গাকের পরিচালক প্রশাসন ও অডিট মোঃ হুমায়ূন খালেদ।প্রধান অতিথি ডক্টর খন্দকার আলমগীর হোসেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত সকল কর্মকর্তাদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি গোবিন্দ গঞ্জ জোনের আওতাধীন পরিচালিত সংস্থার কার্য অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি নতুন,নতুন কর্ম পরিকল্পনা নির্ধারন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক কর্ম পরিকল্পনা প্রনয়ণ ও টার্গেট পূরণ করতে আহবান জানান।বিশেষ অতিথি সিনিয়র পরিচালক ডক্টর মাহবুব আলম  এ জোনের অধীন সকল অঞ্চলের কর্মসূচির টার্গেট অর্জন বিষয়ক কর্মকর্তাদের পরামর্শ ও বিভিন্ন দিক নির্দেশনা দেন।পরিচালক পংকজ কুমার সরকার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তৃর্ণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।অপর বিশেষ অতিথি মোঃ হুমায়ুন খালেদ কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।সারা দিন ব্যাপী কর্মশালায় সংস্থার মাঠ পর্যায়ের নানা কর্মসূচি ও কর্মকর্তাদের সংস্থার মাঠ পর্যায়ের কর্মসূচি বাস্তবায়ন ও শতভাগ অর্জন সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।কর্মশালায় অন্যদের মধ্যে গাকের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আঃ রহিম ও গোবিন্দ দত্ত প্রমুখ আলোচনায় অংশ নেয়।কর্মশালায় মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন কর্মসূচি চিহ্নিত করে ঋণ বিতরণ ও ঋণের ঝুঁকি মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।কর্মশালায় ২০২৩-২৪ অর্থ বছরের কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে নানা দিক নিয়ে পরামর্শমূলক আলোচনা ও পরিকল্পনা প্রনয়ণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বিষয়ের আলোচনা অনুষ্ঠিত হয়।উপস্থিত সকল কর্মকর্তারা আন্তরিক ভাবে কাজ করে নিজেদের লক্ষ্যমাত্রা পূরণ করায় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন: