নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পাবনা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু তার নিজ নির্বাচনী এলাকায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়সহ সভা-সমাবেশ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় তিনি ৩ জুলাই আমিনপুর থানাধীন নগরবাড়ি মসজিদ মোড়ের জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমার ৫৩ বছর রাজনৈতিক জীবনে আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও আপনাদের পাশে থেকে আমার বাকি জীবন আপনাদের সেবায় নিয়োজিত করতে চাই। আপনারা যদি চান তাহলে আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম তুলবো। আর জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদেরকে পাশে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করতে সহযোগিতা করবো। উক্ত জনসভায় উপস্থিত ছিলেন আমিনপুর থানা আওয়ামী লীগসহ সকল প্রকার সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণমানুষের নেতা খন্দকার আরজু’র ঈদ পরবর্তী শুভেচ্ছা-সমাবেশ
