এম এ খালেক খান পিভিএম :
উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের খুলনা ডোমেইনের আওতাধীন পরিচালিত খুলনা জেলার,খুলনা জোনের অধীন,ডুমুরিয়া উপজেলার,ডুমুরিয়া অঞ্চলের শাহাপুর শাখার সদস্য মোঃ লাভলু মোল্লার মৃত পরবর্তী টিএসএস সদস্যর সহযোগিতা মূলক জীবন বীমার সুবিধাদাবীর টাকা পরিশোধ প্রদান অনুষ্ঠান ২৬ জুন টিএমএসএসের শাহাপুর শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে শাহাপুর শাখার,শাখা ব্যবস্থাপক মনিষ স্বর্নকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও মৃত্যু পরবর্তী সহযোগিতা মূলক বীমার সুবিধাদাবীর টাকা ফেরত প্রদান করেন টিএমএসএসের খুলনা জোনের,জোন প্রধান মোঃ সাজ্জাদ হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের ডুমুরিয়া অঞ্চল প্রধান মীর সাহেদ আলী।অনুষ্ঠানে জোন প্রধান মোঃ সাজ্জাদ হোসেন কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি শাহাপুর এলাকায় কার্যক্রম জোরদার করনের আহবান জানান।তিনি কর্মকর্তা ও উপকার ভোগী সদস্যদের মধ্যে ঋণ বিতরণ,মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় ও ঋণের টাকা যথাযথ প্রকল্পে প্রয়োগের উপর আলোচনা করেন।তিনি উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের পথিকৃৎ শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের পক্ষ থেকে মৃত্যু ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাদেরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন।খেলাপি ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি বলেন,টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।তিনি সদস্যদের ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয় ও আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের নির্দেশনা গুলি মেনে চলার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।অনুষ্ঠানে টিএমএসএসের ডুমুরিয়া অঞ্চলের,শাহাপুর শাখার সদস্য মোঃ লাভলু মোল্লার মৃত্যু পরবর্তী সহযোগিতা মূলক দাবীকৃত বীমার ১ লাখ টাকা তার স্ত্রী মোছাঃ হিরা বেগমের নিকট ফেরত প্রদান করা হয়।অনুষ্ঠানে টিএমএসএসের হিসাব কর্মকর্তা,শাখার ফিল্ড সুপারভাইজার মোঃ মামুন হোসেন,হিরা বেগমের ভাই মোঃ কালাম,অন্য সুবিধাভোগী সদস্য মোঃ সারোয়ার আলম,মোঃ আঃ লতিফ,মোঃ সাকিরুল ইসলাম,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,এনজিও কর্মী,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।
