কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় আমিনপুর থানা আওয়ামী লীগের সম্মেলন আগামীকাল

শেয়ার করুন:

নিজস্ব প্রতিনিধি : আগামীকাল ২১ মে পাবনা জেলার আমিনপুর থানার আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। আমিনপুর থানা আওয়ামী লীগের সম্মেলন কে সামনে রেখে উৎসবের আমেজ চলছে এলাকায়। ব্যানার পোষ্টারে ছেয়ে গেছে সমগ্র এলাকা।চলছে নেতৃত্বের হিসাব নিকাশ।
মো. আমিরুল ইসলাম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ রুপপুর ইউনিয়ন ও সভাপতি কাজিরহাট উচ্চ বিদ্যালয়। তিনি গুরুত্বপূর্ণ পদে থেকে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন, তিনি আওয়ামী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার বাবা বর্তমান রুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাই তিনি নিজেকে যোগ্য প্রার্থী মনে করেন মো. আমিরুল ইসলাম শাহীন।
মো. আমিরুল ইসলাম শাহীন আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চায় আমিনপুর থানার তৃণমূল নেতাকর্মীর সর্বস্তরের জনগণ ৷ এছাড়া আরও সভাপতি প্রার্থী হিসেবে আছে রেজাউল হক বাবু, এজাজ আহম্মেদ সোহাগ, হুমায়ুন কবির, সজিবুর রহমান সবুজ।
আমিনপুর থানা এলাকায় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বেড়া উপজেলা ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমিনপুর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমিনপুর থানাধীন ৮ টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী আমিনপুর থানা আওয়ামী যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের উপর চালানো জরিপ থেকে বোঝা যায় পাবনা জেলার আমিনপুর থানা আওয়ামী লীগের সম্মেলনে মোঃ আমিরুল ইসলাম শাহীন এর আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের কোন বিকল্প নেই ।

শেয়ার করুন: