শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের শ্রীবরদীতে এক কৃষকের মিনি খামার পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ওই মিনি খামারের ১টি ঘর ভস্মীভূত হয় ও আগুনে পুড়ে ২ টি গাভী ও ৬ টি ছাগল মারা যায়। এতে ওই মিনি খামারের মালিক কৃষক জামান মিয়ার ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে।আজ ২৮ জানুয়ারি ভোরে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লংগর পাড়া গ্রামের মৃত মকসেদ মিয়ার ছেলে মোঃ জামান মিয়ার মিনি খামার ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ৮নং খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া জানান,অগ্নিকাণ্ডে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। এই মুহূর্তে তাদের সরকারি সাহায্যে প্রয়োজন, ইউনিয়ন পরিষদের থেকেও সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
অনান্য খবর
টিএমএসএস ঈদ মেলার জমকালো সমাপনী অনুষ্ঠান
পাবনা থেকে এ কে খান: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার ২০ জুন বগুড়ার ঠেঙ্গামারায় অবস্থিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক…
বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়নের কাজ শুরু করেছিলেন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সোনার বাংলা বাস্তবায়নের কাজ শুরু করেছিলেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী…
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজানে কারেন্ট জাল জব্দ ও সড়ক দখল মুক্ত
আসাদুজ্জামান বিকাশপাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের বৃহস্পতিবার ১০ই নভেম্বর ২০২২ ইং দুপুর ১২:১৫ মিনিটের সময় কাশীনাথপুর বাজার জালহাটায় সরকারি…
