উত্তরাঞ্চল পাবনা থেকে আঃ খালেক পিভিএম।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষে ২৩ ও ২৪ জুন কুড়িগ্রাম জেলার উলিপুর ও চিলমারী উপজেলার বন্যার্ত আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ পিভিএমএস কর্তৃক বন্যার্ত আনসার ভিডিপি সদস্যদের মাঝে উক্ত ত্রান সামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট চলতি দায়িত্ব মোঃ ইবনুল হক,উলিপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন,কুড়িগ্রাম সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, চিলমারী উপজেলা প্রশিক্ষিকা সাজেদা খাতুন, উলিপুর উপজেলা প্রশিক্ষিকা জাহানুর ও উপজেলা প্রশিক্ষক মোঃ শরিফুল ইসলাম।ত্রাণ বিতরণকালে পরিচালক মোঃ আব্দুস সামাদ বলেন,আনসার বাহিনী গণ মানুষের বাহিনী, সব সময় সাধারণ মানুষের পাশে থেকেই সেবা দিয়ে থাকে। বাহিনীর মহাপরিচালক তার নিজস্ব তহবিল হতে বন্যার্তদের সাহায্য প্রেরণ করেছেন। ইতোমধ্যে তিনি সিলেট, সুনামগঞ্জ,হবিগঞ্জ,নেত্রকোনা ও কুড়িগ্রাম জেলার প্রায় সাড়ে চার হাজার বন্যার্ত আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বাবদ প্রায় ১৯ লক্ষ টাকা প্রেরণ করেছেন।প্রত্যেক বন্যার্তকে চিড়া, মুড়ি,গুড়,লবন, মোমবাতি,খাবার স্যালাইন,হ্যালোজিন ট্যাবলেট ও দিয়াশলাই বিতরণ করা হচ্ছে।এ সহযোগিতা আমরা আপনাদের নিকট সুষ্ঠুভাবে পৌছি দিচ্ছি। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার মধ্যে বন্যা কবলিত ৭টি উপজেলায় ৫৮৪জন বন্যার্ত আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।আব্দুল খালেক পিভিএম, পাবনা২৪/৬/২২
অনান্য খবর
২৬ সদস্যবিশিষ্ট করোনা ভ্যাকসিন টাস্কফোর্স গঠন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেককে প্রধান করে করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স গঠন করেছে মন্ত্রণালয়। করোনা ভ্যাকসিন চূড়ান্তভাবে প্রস্তুত…
টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ১০০ অক্সিজেন সিলিন্ডার দিল প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া স্বাস্থ্যকেন্দ্রে করোনা…
হাজীদের রিফান্ডের টাকা ফেরতের নামে সক্রিয় প্রতারক চক্র, সতর্ক থাকতে বলেছে ধর্ম মন্ত্রণালয়
হাজীদের রিফান্ডের টাকা ফেরতের নামে সক্রিয় প্রতারক চক্র, সতর্ক থাকতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ঢাকা, শনিবার, (১৬ নভেম্বর ২০২৪):হাজীদের রিফান্ডের টাকা…
