কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ৪৩ বর্ষ পূর্তি অনুষ্ঠিত।

শেয়ার করুন:


বিশেষ প্রতিনিধি : 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন পেট্রোবাংলার এখতিয়ারাভূক্ত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৪৩ বর্ষ পূর্তী অনুষ্ঠান কোম্পানির কুমিল্লাস্থ নিজস্ব নয়নাভিরাম বিস্তৃর্ন চত্বরে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান, বিজিডিসিএল এর চেয়ারম্যান, কোম্পানির পর্ষদ পরিচালকগন বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।অনুষ্ঠানে বিজিডিসিএলের পর্ষদ পরিচালক দেশের নারী উন্নয়নের অগ্রদূত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক পরিচালক অধ্যাপিকা ডঃ হোসেন আরা বেগম গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।তিনি তাঁর বক্তব্যে বলেন সরকার গ্রাহকদের যৌতিক চাহিদা ও সন্তুষ্টির প্রতি ভূমিকা রাখার জন্য আমাকে এ কোম্পানির পরিচালক হিসাবে মনোনিত করেছেন।গ্রাহকগনই কোম্পানির মুখ্য শক্তি।গ্রাহক কর্তৃক শিল্প কারখানা স্থাপন হয়ে পরিচালিত হলে দেশের বেকার সমস্যার সমাধান হবে।এতে জাতির অপরাধ প্রবনতা কমবে,দেশের উৎপাদন বাড়বে,মানুষের সাচ্ছন্দ্য বাড়বে।মহান সৃষ্টি কর্তা আল্লাহতালাও সন্তুষ্ট হবেন।ইহকালীন পরকালীন কল্যান হবে।বাখরাবাদ কোম্পানির সর্বো পর্যায়ের জনবল স্বীয় কল্যানের ভাগীদার হবেন ও জাজা পাবেন।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী,গ্রাহক প্রতিনিধি,নানা শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: