কুমিল্লায় টিএমএসএস সদস্যর মৃত্যু পরবর্তী বীমার টাকা ফেরত প্রদান অনুষ্ঠিত।

শেয়ার করুন:

আঃ খালেক পিভিএম,পাবনা

উত্তর জনপদের,তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের কুমিল্লা  ডোমেইনের অধীন,কুমিল্লা জোনের আওতাধীন,বরুড়া অঞ্চলের,বরুড়া-১শাখার সদস্য মোছাঃ সাহিদা খাতুনের মৃত্যু পরবর্তী বীমার টাকা ফেরত প্রদান অনুষ্ঠান ৮ নভেম্বর বরুড়া-১ শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।বরুড়া শাখার,শাখা ব্যবস্থাপক মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও মৃত্যু পরবর্তী বীমার টাকা ফেরত প্রদান করেন টিএমএসএসের কুমিল্লা জোনের,জোন প্রধান খ.আ.মোঃ সায়েম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের বরুড়া এরিয়া প্রধান মোঃ মনোয়ার হোসেন।প্রধান অতিথি বলেন টিএমএসএস সব সময় আপনাদের পাশে ছিল,আছে ও ভবিষ্যতেও থাকতে।তিনি  কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।এ সময় সদস্যদের মধ্যে  ঋণ বিতরণ,মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় ও ঋণের টাকা যথাযথ প্রকল্পে বিনিয়োগ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।তিনি টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের পক্ষ থেকে মৃত্যু ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাদের কে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন।তিনি খেলাপি ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।সদস্যদের ক্ষুদ্র সঞ্চয় ও আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের নির্দেশনা গুলি মেনে চলার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানানো হয়।অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএস বরুড়া এরিয়া ও শাখার মাঠ কর্মীগন উপস্থিত ছিলেন।টিএমএসএসের বরুড়া অঞ্চলের,বরুড়া শাখার সদস্য মোছাঃ সাহিদা খাতুনের মৃত্যু পরবর্তী দাবীকৃত বীমার ৩ লাখ টাকা তার স্বামী মোঃ সুরত আলীর নিকট ফেরত প্রদান করা হয়।অর্থাৎ তার সম্পূর্ণ ঋণ মওকুফ করা হয়।অনুষ্ঠানে টিএমএসএসের সুবিধা ভোগী সদস্য,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,এনজিও কর্মী,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: