কুড়িগ্রাম জেলায় টিএমএসএসের কম্বল বিতরণ

শেয়ার করুন:

আঃ খালেক পিভিএম,পাবনা।।

উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত অপারেশান-৪,রংপুর ডোমেইনের আওতায় কুড়িগ্রাম জোনের নিয়ন্ত্রিত চিলমারী শাখার মাধ্যমে PKSF-এর অর্থায়নে ও টিএমএসএসের সহযোগিতায়  দরিদ্র,অসহায়,প্রবীণ ও প্রতিবন্ধী ৭০০ জন শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও কম্বল বিতরণ করেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মিনহাজুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান মোঃ রুকোনুজ্জামান,চিলমারী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ  নুরুজ্জামান আজাদ,চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  মাহবুবর রহমান,চিলমারী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিতেন্দ্র নাথ বর্মন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান ও চিলমারী মডেল থানার এএসআই শফিকুল ইসলাম প্রমুখ।অন্যদের মধ্যে টিএমএসএসের রংপুর ডোমেইনের,ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান বক্তব্য দেন।তিনি উপস্থিত সকলের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি বলেন,টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানষিকতা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন,টিএমএসএস আরো ভালো কাজ নিয়ে সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ।অনুষ্টানে সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম,জাহাঙ্গীর আলম কুড়িগ্রাম জোন প্রধান,মোঃ ইসমাইল হোসেন বাদল,অঞ্চল প্রধান আমিনূল ইসলাম,শাখা প্রধান চিলমারী,দূর্গাপুরসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।এ অনুষ্ঠানের মাধ্যমে এলাকায় সুষ্ঠু ভাবে কম্বল বিতরণ করতে পেরে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান ডোমেইন প্রধান মোঃ সাজ্জাদুর রহমান।অনুষ্ঠানে বক্তারা এ মহত কাজের জন্য টিএমএসএসের কর্মকর্তা ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।এ সময় নানা শ্রেণি পেশার মানুষ,বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,উপকারভোগী সদস্য,এনজিও কর্মী,উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: