দূর্গাপুজা উপলক্ষে কুড়িগ্রামে আনসার-ভিডিপি সদস্যাদের ব্রিফিং প্রদান

শেয়ার করুন:

এ কে খান :

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডপে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যাদের মোতায়েনের পূর্বে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক ব্রিফিং কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপি’র প্রশিক্ষণ কেন্দ্রে ৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পূজা মন্ডপে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের আইন শৃঙ্খলা রক্ষায় করনীয় ও পালনীয় বিষয়ক নানা দিক নিদেশনা প্রদান করেন কুড়িগ্রাম আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট এ.এস.এম. সাখাওয়াৎ হোসাইন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম। এ বছর জেলার নয়টি উপজেলা ও তিনটি পৌরসভায় ৪৮৫ পুজামন্ডপে মোট ৩১০২ জন আনসার ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পুরুষ ১৫৫১ জন ও মহিলা ৯৭০ জন। কুড়িগ্রাম সদরে ৪৬৪ জন, নাগেশ্বরীতে ৫০০জন, ফুলবাড়ীতে ৪৩০জন, ভূরুঙ্গামারী উপজেলায় ১২৬ জন, উলিপুরে ৬৩২ জন  চিলমারীতে ১৪৮জন, রৌমারীতে ৪৪ এবং চর রাজিবপুর উপজেলায় ৬ জন। তবে জেলার সবচেয়ে রাজারহাট উপজেলায় সর্বাধিক ৭৫২জন আনসার- ভিডিপি পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব মন্ডপে নিরাপত্তা দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য এ বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পূজামন্ডপ কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক টিমেরও দায়িত্ব পালনের নির্দেশনা রয়েছে। এসব ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে হবে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী ও ১১ অক্টোবর মহাষ্টমী পালিত হবে। মহানবমী পালিত হবে ১২ অক্টোবর এবং ১৩ অক্টোবর পালিত হবে বিজয়া দশমী। ওই দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাৎসবের সকল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান।

শেয়ার করুন: