ফিরোজ কবির, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দেশবন্ধু গ্রুপের সহযোগিতায় দুই শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৩১জানুয়ারি) দুপুরে নাগেশ্বরী থানা চত্তরে এসব কম্বল বিতরণ করা হয়। শীতার্ত লোকজন কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সহকারী পুলিশ সুপার মো. সুমন রেজা, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রূপ কুমার সরকার, দেশবন্ধু গ্রুপের আবাসিক পরিচালক মইনুল ইসলাম লাল, দেশবন্ধু গ্রুপের সাহেরা অটো মিলের ম্যানেজার জাহাঙ্গীর আলমসহ অনেকে।
