এম এ খালেক খান :
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত টিএমএসএস অপারেশন-১২,ময়মনসিংহ ডোমেইনের কিশোরগঞ্জ জেলার নেত্রকোনা জোনের আঠারোবাড়ী অঞ্চলের হোসেনপুর শাখার উদ্যোগে এলাকার কৃষকের মধ্যে উচ্চফলনশীল ব্রী-৪৯ জাতের ধানের ও বিভিন্ন ধরনের সবব্জী বীজ বিতরণ করা হয়।সিটি ব্যাংকের সিএসআর ফান্ডের সহায়তায় ও টিএমএসএসের উদ্যোগে এ অনুষ্ঠান বাস্তবায়ন করা হয়।টিএমএসএসের অপারেশন-১২,ময়মনসিংহ ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আহসান হাবিব মোহনের সভাপতিত্বে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১৭ জুলাই আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ও বীজ বিতরণ করেন হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।বিশেষ অতিথির বক্তব্য হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারি কমিশনার ভূমি নাশিতা-তুল ইসলাম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান টিটু,উপজেলা কৃষি কর্মকর্তা এ,কে,এম, শাহজাহান ফকির,হোসেন পুর উপজেলা ভাইস চেয়ারম্যান ইন্জিনিয়ার আশরাফ হোসেন ও হোসেনপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ নাজমুল হক নিজাম প্রমূখ।টিএমএসএস অপারেশন ১২ ডোমেইনের আওতাধীন এলাকার ৩৬০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ বিতরণ করা হয়।প্রতি জন কৃষকের মধ্যে ১০ কেজি উন্নত ব্রী-৪৯ জাতের ধান বীজ ও ৫০০ গ্রাম সবজি বীজ বিতরণ করা হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন টিএমএসএসের নেত্রকোনা জোনের,জোন প্রধান মোঃ মাহবুবুল আলম।এ সময় টিএমএসএসের বিভিন্ন কমকর্তা,এলাকার সাধারণ মানুষ,এনজিও কর্মী,জনপ্রতিনিধি,নানা শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্টনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।এভাড়াও ময়মনসিংহ ডোমেইনের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জিন্নাতুল ইসলাম,এ্যডমিন অফিসার মেহেদী হাসান,অঞ্চল প্রধান মোঃ সাজু মিয়া ও শাখা প্রধান মোঃ আফসার আলী প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন।অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।
