কামরুজ্জামান টিপু : ‘মুজিব বর্ষ’ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও মহান স্বাধীনতার ৫০তম সুবর্ণজয়ন্তী উপলক্ষে
বাংলাদেশ আওয়ামীলীগ কাশীনাথপুর ইউনিয়ন শাখা, কাশীনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন “জাগো ব্লাড ডোনার্স ফাউন্ডেশন” শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায়। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী বাংলাদেশের সমৃদ্ধি ও ঐক্যবদ্ধতার মাধ্যমে বিশ্বে বিজয়ী জাতি গঠনে শপথবাক্য পাঠে অংশগ্রহন ছিল অন্যতম। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র্যালী, দিনব্যাপী দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন ও সাংস্কৃতিক অনুুষ্ঠানমালার আয়োজন করা হয়। সেই সাথে আলোক সজ্জা, আতোশবাজী, এবং দোয়া মাহফিল এর মাধ্যমে কর্মসূচী শেষ হয় |
