আসাদুজ্জামান বিকাশ :
কাশীনাথপুর প্রেসক্লাব ৬৬৮২ পাবনা পক্ষ থেকে পাবনা জেলার আমিনপুর থানার নবাগত অফিসার ইনচার্জ আনিসুর রহমান ও আমিনপুর থানার তদন্ত অফিসার জিন্নাত সরকার কে ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়।
সোমবার ১৬জানুয়ারি ২০২৩ ইং রাত ৮টায় সৌজন্যে সাক্ষাৎ নবাগত ওসি আমিনপুর থানা আনিসুর রহমান বলেন পাবনা জেলার মাননীয় পুলিশ সুপার মো: আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলা কে মাদক ও অপরাধ মুক্ত করা, ইফটেজিং, চাঁদা আদায়, ভুমি দস্যু, মাটি ও বালু কাটা, বিভিন্ন অপরাধ মূলক অভিযান পরিচালনা কার্যক্রম থাকবে। আমিনপুর থানার অন্তর্গত ৮টি ইউনিয়নে নাগরিক বসবাস করেন সকল সুনাগরিক আমাদের অপরাধ তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং গণমাধ্যম কর্মীরা পুলিশকে সার্বিক সহযোগিতা করবেন দেশের ভাবমূর্তি সরকারের ইতিবাচক দিক তুলে ধরবেন এতটুকু সহায়তা আমিনপুর থানার বাসির কাছ থেকে আসা করি।
তদন্ত অফিসার জিন্নাত সরকার বলেন মাদক ও অপরাধ মুক্ত, ইফটেজিং, ভূমি দস্যু আরও বিভিন্ন অসামাজিক অপরাধ মুক্ত করার লক্ষে আমিনপুর থানা বাসি কে সেবা দেওয়া হবে। পাবনা জেলার মাননীয় পুলিশ সুপার আকবর আলী মুনসী পাবনা প্রতিটি থানা কে অপরাধ মুক্ত করার লক্ষে আমাদের কাজ করার নির্দেশ দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী কাশীনাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিপু দৈনিক নতুন বিশ্ববার্তা ও এবিসি বার্তা স্টাফ রিপোর্টার তিনি বলেন সাংবাদিক বৃন্দরা বস্তু নিষ্ঠ সংবাদ তুলে ধরেন সরকারের ইতিবাচক দিক তুলে ধরেন সাধারণ জনগণের কথা তুলে ধরার ও অপরাধীর অপকর্ম তুলে ধরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কে সহায়তা করা এটাই সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। আসাদুজ্জামান বিকাশ সাংগঠনিক সম্পাদক ক্রাইম পেট্রোল বিডি পাবনা জেলা প্রতিনিধি ও দৈনিক নতুন বিশ্ব বার্তা , সিয়াম শিকদার প্রচার সম্পাদক পাবনার চেতনা ও আমার দেশ প্রতিদিন বেড়া উপজেলা প্রতিনিধি সজিব হাসান জয় সদস্য আলোকিত পাবনা বার্তা সম্পাদক।
