পাবনার কাশীনাথপুরে ৪দিন ব্যাপী একুশে মেলা শুরু হয়েছে। ২১শে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় কাশীনাথপুর মহিলা কলেজ মাঠে এই মেলার উদ্বোধন করা হয়। শাহ আলম মোল্লা ও মোখলেসুর রহমান মুকুলের যৌথ পরিচালনায় মেলায় পরিচালনায় আরও রয়েছেন আলাউল হোসেন, ডা. আমিরুল ইসলাম সানু, রেজাউল করিম রিজু, আব্দুর রাজ্জাক প্রমূখ।

মেলায় মোট ২৫টি স্টলে শুরু থেকেই উপচে পরা ভীর লক্ষ্য করা যাচ্ছে।মেলার প্রথম দিনে উদ্বোনের পরপরই শুরু হয় কাশীনাথপুর মহিলা কলেজের ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কাশীনাথপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি এমএম শাহাবুদ্দিন টুটুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা এসএম ফজলুল হক মাস্টার, ইউপি চেয়ারম্যান, রেজাউল হক বাবু, আবুল হাশেম উজ্জ্বল প্রমূখ।

বিকেল থেকেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করে মহিলা কলেজের ছাত্রীরা। সংগীতানুষ্ঠান পরিচালনা করেন শিল্পী প্রদীপ দাস।


মেলা প্রাঙ্গন থেকে নিজস্ব প্রতিনিধি রেজাউল করিম

