কাশীনাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক: পাবনার কাশীনাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও বিএনপি’র উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামায়াত নেতা ডা. কোরবান আলী ও যুবদল নেতা সামসুল হক মানিকের পরিচালনায় বুধবার বিকেলে কাশীনাথপুর বাজারে এই সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ শতশত ব্যবসায়ী উপস্থিত হন। 

এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ব্যবসায়ীদের সচেতন থাকতে আহবান জানিয়ে  বক্তব্য দেন কাশীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী মুন্সী, জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান ফিরোজ, জামায়াত নেতা আব্দুল বারী, কৃষক দলের নেতা শফিকুল আলম খান টিটুল, মিলেনিয়াম স্কুলের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, বিএনপি নেতা আল মজনু মিয়া, ক্রিসেন্ট হাসপাতালের ম্যানেজার মারুফ চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন: