কাশিনাথপুরে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক মসজিদের মোয়াজ্জেম নিহত

শেয়ার করুন:

নিজস্ব প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরে ট্রাকের ধাক্কায় মোজাম্মেল হোসেন (৫৫) নামে অটোভ্যান চালক নিহত হয়েছেন। তিনি মসজিদের মোয়াজ্জেম ছিলেন। নিহত মোজাম্মেল হোসেন উপজেলার সিন্দুরী গ্রামের মৃত আমজাদ শেখ এর ছেলে। বুধবার সকাল ৭টার দিকে কাশিনাথপুর-কাজিরহাট সড়কে পদ্মা জেনারেল হাসপাতালের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, কাশিনাথপুর বাজার থেকে কাজিরহাট সড়কে মোজাম্মেল তার নিজের অটোভ্যান নিয়ে নিজ গ্রাম সিন্দুরী এলাকায় যাচ্ছিলেন। যাওয়ার পথে পেছন থেকে কাজিরহাটগামী একটি ট্রাক ধাক্কা দিয়ে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার দেহ দ্বিখ-িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। মৃত মোজাম্মেল সিন্দুরী গ্রামের মাজার মসজিদের মোয়াজ্জেম ছিলেন। সকালে তিনি যাত্রী নিয়ে কাশিনাথপুর আসেন। বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিস একটি দল এসে রাস্তায় পড়ে থাকা মৃতদেহ উদ্ধার ও যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান হয়েছে। এ খবর লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন: